চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৫০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে পূর্বাঞ্চল রেলওয়ের মিরসরাই উপজেলার খৈয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
খবর পেয়ে সীতাকুন্ড রেলওয়ে পুলিশ বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছে।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা বলেন, মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামমুখী রেললাইনে (ডাউন লাইনে) ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্টে দেখা যায় মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরনে কালো রঙের ছেঁড়া প্যান্ট ও সাদা রঙের ছেঁড়া চেক শাট রয়েছে।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।












