১৫ ফেব্রুয়ারি কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী রোববার (১৫ ফেব্রুয়ারি)। কবির মৃত্যুবার্ষিকীতে বাংলা একাডেমীর আল মাহমুদ কর্নারে বিকেল ৪ টায় স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন।

১৯৫০-এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে কবি আল মাহমুদ একজন।

২০১৯ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমান।

কবির মৃত্যুবার্ষিকীর দিনে বাংলা একাডেমীর আল মাহমুদ কর্নারে বিকেল ৪ টায় স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত-অনুরাগীরা উপস্থিত থাকবেন।