পর্দায় (গুড্ডি সিরিয়ালে) তিনবার বিয়ে করার পর এবার সত্যি সত্যিই সাতপাকে বাঁধা পড়লেন টলিপাড়ার জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি।
ভালোবাসা দিবসেই (১৪ ফেব্রুয়ারি) তাদের এই প্রেমের গল্প পূর্ণতা পেল।

বিয়েতে প্রথা ভেঙে শ্যামৌপ্তিকে কোলে তুলে মণ্ডপে নিয়ে আসেন রণজয়, যা সবাইকে অবাক ও আনন্দিত করেছে। রণজয় পরেছিলেন ধুতি ও অফ-হোয়াইট পাঞ্জাবি।
কাঁধে চাদর নিয়ে তাকে দেখাচ্ছিল অনেকটা ‘জমিদার’ বাবুর মতো। শ্যামৌপ্তি প্রথাগত বেনারসি না পরলেও লাল শাড়ি, চন্দন আর শোলার মুকুটে সেজেছিলেন। গলায় ছিল রজনীগন্ধার মালা আর পরনে ভারী সোনার গয়না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে রণজয় লিখেছেন, তাদের এতদিনের চেনা গল্পটা এবার একসাথে চলার প্রতিশ্রুতিতে পূর্ণতা পেল।
সূত্র : হিন্দুস্তান টাইমস












