কাপ্তাইয়ে ২২ ভোট কেন্দ্রের দায়িত্বে ২২ প্রিজাইডিং, ৯৯ সহকারি প্রিজাইডিং ও ১৯৮ পোলিং অফিসার

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯ নং আসন এলাকাধীন কাপ্তাই উপজেলায় মোট ২২টি কেন্দ্রে ভোট কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে দায়িত্ব পালন করবেন ২২ জন প্রিজাইডিং অফিসার, ৯৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১৯৮ জন পোলিং অফিসার। ২২টি ভোট কেন্দ্রের মধ্যে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৪টি, ২নং রাইখালী ইউনিয়নে ৫টি, ৩নং চিৎমরম ইউনিয়নে ৩টি, ৪নং কাপ্তাই ইউনিয়নে ৫টি এবং ৫নং ওয়াগ্গা ইউনিয়নে ৫টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এব্যাপারে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল। তিনি জানান, ইতিমধ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনকারী অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রমও সম্পন্ন হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী এই ২২টি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন চলবে। এছাড়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করা যাচ্ছে কাপ্তাইয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবে।

কাপ্তাই উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা গেছে, শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রার্থীর প্রতিনিধি ও কর্মী সমর্থকরা। তারা জনগনের দ্বারে দ্বারে গিয়ে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ সহ বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২০ অক্টোবর সারাদেশে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। যেখানে রাঙামাটির কাপ্তাই উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৯শ’ ৫৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪শ’ ৪১ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ৫শ’ ১৮ জন। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে মোট ভোটার ছিল ৪৮ হাজার ৭শ’ ৫৭ জন।