নিজস্ব প্রতিবেদক: চার দফা দাবিতে আগামীকাল ৮ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের।
শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টা চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা
সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেয়ার বিষয়ে সরকারি ঘোষণা দেয়া, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেয়া এই চার দফা দাবি বাস্তবায়নের
নৌ-পরিবহন উপদেষ্টা কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করায় রোববার সকাল ৮টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন সমন্বয়ক ইব্রাহিম খোকন। এবারের ধর্মঘটে বহির্নোঙরের সব অপারেশনাল কার্যক্রমও বন্ধ রাখা হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের নেতা মোহাম্মদ হারুন, তসলিম হোসেন, আবুল কাসেম, ইয়াসিন রেজা রাজু, হুমায়ুন কবির প্রমুখ।
উল্লেখ্য চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি শনিবার থেকে লগাতার কর্মবিরতি পালন করে আসছিল শ্রমিক কর্মচারীরা।
বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর শুক্রবার ও শনিবার দুই দিনের জন্য কর্মসুচি স্থগিত করেন বন্দর রক্ষা












