চট্টগ্রাম–২ আসনের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

গণসংযোগকালে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ফটিকছড়িবাসী আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ঋণখেলাপীদের লাল কার্ড দেখাবে। জনগণ সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্বকেই নির্বাচিত করতে চায়।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণসংযোগে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ ও প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।












