রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ধানের শীষ প্রতীকে ব্যাপক প্রচারণা

শফিউল আলম, রাউজান: ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাউজানের বিভিন্ন এলাকায় প্রচারনা চালিয়ে যাচ্ছেন। একই সাথে তার পুত্র সামির কাদের চৌধুরী, শাকের কাদের চৌধুরী আলাদা আলাদা ভাবে বাবার জন্য ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে প্রচারণা নেমেছে। রাউজানের প্রতিটি এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতা কর্মীরা স্ব স্ব এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারনায় নেমে পড়েছে। ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নেতা কর্মীরা ব্যস্ত সময় অতিবাহিত করছেন।

৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের নতুন হাট, ফতেহ নগর, নদীম পুর, ইন্দিরা ঘাট, বাশডুয়াতল বাজার এলাকায় বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ ও পথসভা করেন। গসসংযোগ কালে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, দিদারুল আলম সহ বিএনপি যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা।