‘ক্ষমতায় এলে সকল চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেব’

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ছাইফুর রহমানের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজী বন্ধ করে দেওয়া হবে। বালু মহাল দখল, অবৈধ মাটি কাটা, গাছ কাটা, মাটি কাটি বন্ধ করে দেওয়া হবে। জামায়াত ইসলামী সকল ধর্মের মানুষের নিরাপত্তা দিতে প্রস্তুত।’
এসময় তিনি সনাতন সম্প্রদায়ের বিভিন্ন মহোৎসবে গিয়ে বলেন, ‘আমাদের দল থেকে খুলনায় কৃষ্ণ নন্দীকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী করা হয়েছে। তাঁর জন্য কাজ করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তাই মিরসরাইতে আপনারা আমার জন্য কাজ করবেন।’

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা জামায়াত নেতা অধ্যাপক বোরহান উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুক্তার আহমদ, জোরারগঞ্জ থানার সমাজ সেবা বিষয়ক সহ-সভাপতি মো. হারিস মিয়া মোমিন, জোরারগঞ্জ থানা পেশাজীবি পরিষদের সভাপতি নাসির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রেদোয়ানুল হক প্রমুখ।