শফিউল আলম, রাউজান: চট্টগ্রাম-৬ রাউজান আসনে গত ৯৬ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীকে পরাজিত করে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ধানের শীষ প্রতিক জয়লাভ করেন । পরবর্তী ২০০১ সাল ও ২০০৯ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর কাছে পরাজিত হয়।

পরবর্তী সংসদ নির্বাচনে বিএনপি থেকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আর প্রার্থী হয়নি। এর পূর্বে ১৯৮৬ সালে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় জাতীয় পাটির প্রার্থী হিসাবে। দীর্ঘ দু যুগ পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে চট্টগ্রাম-৬ রাউজান আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আবারো বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে হেভিওয়েট কোন প্রার্থী নেই। চট্টগ্রাম-৬ রাউজান আসনে অনান্য প্রার্থীর মধ্যে রয়েছে জামায়াত ইসলামীর শাহাজাহান মঞ্জু, ইসলামি ফ্রন্টের অধ্যক্ষ ইলিয়াছ নুরী, গন সংহতি আন্দোলনের নাসির উদ্দিন তালুকদার। প্রতীক বরাদ্দের চিঠি পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ২০ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে মাইজভান্ডার দরবার শরীফ জেয়ারত করেন। মাইজভান্ডার দরবার শরীফ জেয়ারত করার সময়ে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, ফিরোজ আহম্মদ মেম্বার, সাবেক পৌর কাউন্সিলর আশেক রাসুল রোকন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মনজুরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন জিকু, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, মাইজভান্ডারী গাউসিয়্ াহক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক মামুন মিয়া, মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, যুবদল নেতা মোজ্জামেল হক, হেলাল উদ্দিন সহ বিএনপি যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা। বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সৈয়দ আহম্মদ উল্ল্রাহ মাইজভান্ডারী, সৈয়দ গোলাফুর রহমান মাইজভান্ডারী বাবা ভান্ডারী, সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী, শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর রওজা শরীফ জেয়ারত করেন।












