করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে চীনে। এর প্রেক্ষিতে সেখানকার সবচেয়ে বড় শহর সাংহাইয়ে বেশির ভাগ স্কুলের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সাংহাই এডুকেশন ব্যুরোর তথ্যমতে, সোমবার থেকে বন্ধ থাকবে নার্সারি এবং শিশুযতœ কেন্দ্রগুলো। এ মাসের শুরুর দিকে চীনে জিরো-কোভিড পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়। এরপর সেখানে বিধিনিষেধ কিছুটা শিথিল করে কর্তৃপক্ষ। কিন্তু এতে চীনজুড়ে করোনা সংক্রমণ বেড়ে যায়। করোনা পরীক্ষা এবং রিপোর্টিং সিস্টেমে ব্যাপক পরিবর্তন আনার কারণে দেশে করোনা পরিস্থিতি কি সে সম্পর্কে জানা কঠিন হয়ে পড়ে। দেখা যায় এপ্রিলে করোনার ঢেউয়ের চেয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলোতে চাপ সৃষ্টি হয়। সাংহাইয়ে অতিরিক্ত দুই লাখ ৩০ হাজার বেড যুক্ত করা হয়েছে।
ফলে শহরের অনেক স্কুলে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে সক্ষম হচ্ছেন না অনেকে। অনেক শিক্ষক এবং স্টাফ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে বিবৃতি দেয়া হয়। তাতে জানানো হয়, প্রাইমারি এবং মাধ্যমিক বেশির ভাগ স্কুলে সোমবার থেকে অনলাইনে শিক্ষা দেয়া হবে।












