কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সময় গাড়ী চাপায় নিহত ১

বন্দরে গাড়ী চাপায় আলী আজগর (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত আলী আজগর ভোলার বাসিন্দা বলে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানিয়েছেন।

‘বন্দরের এক নম্বর ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ করছিল আলী আজগর। এ সময় একটি গাড়ি আলী আজগরকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন’ বলেন নায়েক হামিদ।