মোঃ মহিন উদ্দীন,
চট্টগ্রামের চান্দগাও থানার অনন্যা আবাসিক এলাকা থেকে চোরাইকৃত এলিয়েন্ট প্রাইভেটকার(চট্টমেট্ট গ-১২ঃ০৪৫৩) সহ মোঃ সাহাব উদ্দীন(২৬) এবং মহিম(২৩) নামে দুইজন চোর কে আটক করেছেন থানা পুলিশ।
৪ মে শনিবার বিকাল সাড়ে তিনটার সময় অনন্যা আবাসিক এলাকা থেকে গাড়ী সহ তাদের আটক করা হয়।
আটককৃত সাহাব উদ্দীন সীতাকুণ্ড উপজেলার হাছনাবাদ এলাকার বোরহান উদ্দীনের বাড়ীর মৃত শাহজাহানের পুত্র এবং মহিম একই উপজেলার তেলী পাড়ার মাঝির বাড়ীর মৃত জাহাঙ্গীর আলমের পুত্র বলে থানা সুত্রে জানা গেছে।
এএসআই সুমন বড়ুয়া এ প্রতিবেদক কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি ও এএসআই শংকর বড়য়া সহ চান্দগাও থানাধীন অনন্যা আবাসিক এলাকা থেকে চোরাইকৃত এলিয়েন্ট প্রাইভেটকার(চট্টমেট্ট গ-১২ঃ০৪৫৩) সহ ৬/৭ জনের একটি গাড়ী চোর চক্র অবস্থান করছেন এমন খবর পেয়ে অভিযান চালিয়ে
মোঃ সাহাব উদ্দীন(২৬) এবং মহিম(২৩) নামে দুইজন কে গাড়ীসহ আটক করতে পারলেও বাকী ৪ জন পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দাখিল করা হচ্ছে এবং এ চক্রের বাকী আসামীদের গ্রেফতার করার অভিযান চলবে।












