কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই।
দিনরাত করোনা রোগীর চিকিৎসা দিতে গিয়ে এবার করোনায় আক্রান্ত হলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী। উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের এন্টিজেন টেস্টে ডাঃ মাসুদ আহমেদ চৌধুরীর করোনা পজেটিভ আসে। এদিন এন্টিজেন টেস্টে ৬ টি নমুনার মধ্যে ৪ জনের করোনা পজেটিভ আসে বলে তিনি জানান। বর্তমানে তার শারীরিক অবস্থা জটিল না হওয়ায় তিনি তার বাসায় চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গতঃ কাপ্তাইয়ে করোনা সংক্রমনের পর হতে এই স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের নিয়ে দিনরাত চিকিৎসা সেবা দিয়ে আসছেন।