বর্নাঢ্য আয়োজনে কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার(২৬ মার্চ) অনুষ্ঠিত হলো মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস। ওইদিন সকাল ৭ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর সকাল ৮টায় কর্নফুলি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং নৌ-বাহিনী স্কুলের শিক্ষার্থীদের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে বর্নাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে শুরু হয়। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আস্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাইসার, কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর,ওসি (তদন্ত) নুরুল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদের আহমেদ,শিক্ষা কর্মকর্তা খুরশিদুল আলম চৌধুরী,উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, বীর মুুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী এবং নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এরপর আলোচনা সভা, বীর মুুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।