গাভী পালন, হাসঁ, মুরগী, মৎস চাষ ক্ষুদ্র ব্যবসার জন্য ৩টি সমিতির ৩৫ জন সদস্যকে ১৩ লাখ টাকা ঋণ প্রদান করেন রাউজান উপজেলা শান্তির দ্বীপ সমবায় সমিতি । রাউজানের গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান ও রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ইকবাল সমবায় সমিতির সদস্যদের মধ্যে এই ঋণের টাকা বিতরন করেন। গতকাল ২০ জুলাই সোমবার সকালে রাউজানের গহিরায় রাউজান উপজেলা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কার্যলয়ে ঋণ বিতরন কালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শফিউল আলম সহ রাউজান উপজেলা পল্লী উন্নয়ন অফিসের কর্মকতারা । ঋণ বিতরন অনুষ্টানে রাউজান উপজেলা শান্তির দ্বীপ সমবায় সমিতি । রাউজানের গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান ও রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ইকবাল বলেন মরহুম একে এম ফজলুল কবির চৌধুরী ও বেলজিয়ামের ফাদার পীরের প্রতিষ্টিত রাউজান উপজেলা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে গত ২০১৯-২০২০ অর্থ বৎসরে রাউজানে সমিতির সদস্যদের মধ্যে মাছ চাষ, গাভী পালন, হাসঁ মুরগী পালন, ক্ষুদ্র ব্যবসা করার জন্য ২ কোটি ১৬ লাখ ৮১ হাজার টাকা ঋণ বিতরন করা হয় । এ অর্থ বৎসরের শুরুতে ৩৫ জন সদস্যকে ১৩ লাখ টাকা ঋণ বিতরন করা হয় । রাউজান উপজেলা কেন্দ্রীয় শান্তির দ্বীপ সমবায় সমিতি লিমিটেড থেকে ঋণ নিয়ে সমিতির সদস্যরা চাষ, গাভী পালন, হাসঁ মুরগী পালন, ক্ষুদ্র ব্যবসা করে নিজেরা স্বাবলম্বি হয়ে তাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করছেন । ্ঋণ গ্রহিতা সদস্যরা তাদের ঋনের টাকা পরিশোধ করছেন। মরহুম একে এম ফজলুল কবির চৌধুরীর প্রতিষ্টিত রাউজান উপজেলা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডে মরহুম একে এম ফজলুল কবির চৌধুরীর পুত্র রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী সেলাই মেশিন দিয়ে এলাকার শত শত মহিলা ও পুরুষকে সেলাই প্রশিক্ষন দিয়ে বেকার যুবক, বেকার মহিলাদের আয়ের সুযোগ করে দিচ্ছেন । সেলাই প্রশিক্ষন নিয়ে মহিলারা ঘরে বষে সেলাই কাজ করে আয় করছেন, পুরুষেরা প্রশিক্ষন নিয়ে টেইলার্সে কাজ করছেন অনেকেই দোকান ভাড়া নিয়ে টেইলার্স খুলে সেলাই কাজ করে আয় করে আয়ের টাকা দিয়ে পরিবার পরিজন নিয়ে স্বাছন্দে জীবন যাপন করছেন ।












