মুদি দোকানিকে জরিমানা

মূল্যতালিকায় কারসাজির দায়ে কাজীর দেউড়ি বাজারের এক মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ জুলাই) কাজীর দেউড়ি বাজারের নাসির স্টোরে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

তিনি জানান, ভোক্তা অধিকার আইন অনুযায়ী প্রতিটি দোকানে দৃশ্যমান জায়গায় সব পণ্যের মূল্য তালিকা রাখা আবশ্যক। নাসির স্টোর এ নির্দেশনা না মেনে মূল্যতালিকায় পেঁয়াজ, আদাসহ কয়েকটি পণ্যের দাম লিখলেও কোরবানি মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লেখেনি। তারা ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো দাম আদায় করছিলো।

‘মূল্যতালিকা নিয়ে এই কারসাজির দায়ে নাসির স্টোরের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‘

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে কোরবানকে সামনে রেখে নগরের সব বাজারে এই ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান চট্টগ্রান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।