শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনার প্রার্দুভাব এর কারনে স্বাস্থ্য বিধি মেনে সামজিক দুরত্ব ও শারিরিক দুরত্ব বজায় রেখে রাউজানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর পশুর হাট বসবে ১৩ টি । ১৩টি কোরবানীর পশুর হাটে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সময়ে কোরবানীর পশু কেনা কাটা চলবে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানে এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩টি কোরবানীর পশুর হাট বসবে। ১৩টি কোরবানীর পশুর হাটে প্রতিদিন গরু,ছাগল,মহিষ, ভেড়া কেনা কাটা চলবে । কোরবানীর পশুর হাট গুলো হলো রাউজান উপজেলা সদরের ফকির হাটের কোরবানীর পশুর বাজার বসবে রাউজান আদালত ভবন, সংগ্লন্ন রাউজান উপজেলা পরিষদের কোয়াটারের সামনের মাঠ, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের চারাবটতল বাজার, রাউজান রমজান আলী হাটের কোরবানীর পশুর বাজার বসবে রাউজান আর্যমৈত্রেয় ইনষ্টিটিশন মাঠ, গহিরা দলই নগর স্কুল মাঠ, পুর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট, পশ্চিমগুজরা ইউনিয়নের রঘুনন্দন চৌধুরী হাট, উরকিরচর, নোয়াপাড়া চৌধুরী হাট, বাগোয়ানের লাম্বুর হাট, চিকদাইর হক বাজার, পাহাড়তলী ইউনিয়নের পিংক সিটি ২ মাঠ, হলদিয়া আমির হাটের পুর্ব পাশে ভট্টপাড়া মাঠ। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, কোন সড়কের উপর কোরবানীর পশুর হাট বসানো যাবেনা, কোরবানীর পশুর হাটে ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্য বিধি মেনে কোরবানীর পশু কেনাকাটা করতে হবে । কোরবানীর পশুর হাটে কোবানীর পশু কেনাকাটা করতে স্বাস্থ্যবিধি মেনে করার জন্য রাউজান উপজেলা প্রশাসন সকল প্রকার প্রস্তুতি নিয়েছে ।












