চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক’র মা রাজিয়া কবীরের ইন্তেকাল

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের মা রাজিয়া কবীর ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (৭ জুলাই) বাদ যোহর নগরের মিসকিন শাহ্ (রা.) মাজার প্রাঙ্গণে জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এর আগে গত ২৪ মার্চ থেকে ডা. হাসান শাহরিয়ার কবির এবং তার মা রাজিয়া কবীর করোনা আক্রান্ত ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য দুইজনই ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।  করোনা থেকে সুস্থ হওয়ার পর গত ২৩ জুন  কর্মস্থলে যোগ দেন হাসান শাহরিয়ার কবির।