ইয়োগা প্রভাতী’র উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উদযাপিত

১২ তম আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে ইয়োগা প্রভাতীর উদ্যোগে ডিসিহিলস্থ বিভিন্ন শরীরচর্চা ভিত্তিক সংগঠনসমুহের অংশগ্রহণে এক বিশাল র‌্যালী, সমাবেশ ও যোগব্যায়াম প্রশিক্ষণ ২১ জুন (রোববার) সকাল ৭ টায় ডিসি হিল চত্বরে অনুষ্ঠিত হয়|

অনুষ্ঠানের শুরুতে ইয়োগা প্রভাতির প্রশিক্ষকগণের অংশগ্রহণে যোগব্যায়াম প্রদর্শনী হয়| পরে এক বর্ণাঢ্য র্যার্লী ডিসি হিল থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়| ইয়োগা প্রভাতীর সভাপতি এডভোকেট আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসনের বিজ্ঞ সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান খান|

স্বাগত বক্তব্য রাখেন ইয়োগা প্রভাতীর ট্রেজারার লায়ন রবিন সাহা| এডভোকেট কানু রাম শর্ম্মার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ইয়োগা প্রভাতীর প্রশিক্ষকবৃন্দ রিজোয়ানুল হক মামুন, বাদল দাশ ও মোঃ নাজমুল হোসেন, ইয়োগা প্রভাতীর সদস্য, কবি ও শিশু সাহিত্যিক অরুণ শীল| সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি এডভোকেট চন্দন দাশ, এআইজি হাসপাতাল প্রতিনিধি মৃণাল কান্তি দত্ত, শতায়ু অঙ্গনের সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক অমৃত লাল দে, উজ্জীবন সভাপতি মিল্টন ঘোষ, সাধারণ সম্পাদক মাকসুদুল আলম আলমদার, ভোরের ডাক সভাপতি এড.আবুল হোসেন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ভুঁইয়া, দীর্ঘায়ু সভাপতি বুলবুল দে, সাধারণ সম্পাদক সুভাষ মুহুরী কোয়ান্টম ফাউন্ডেশনের চট্টগ্রাম সমš^য়কারী এস.এম.সাজ্জাদ হাসান| সভায় বক্তারা বলেন, প্রতিবছর বিশ্ব যোগ দিবস অনুষ্ঠিত হয়ে আসছে| যার মুল উদ্দেশ্যে হচ্ছে শরীর চর্চার উপর জোর দেওয়া| সুস্থ দেহ, সুন্দর মনই পারে আমাদের উন্নত জীবন গঠনে সহায়তা করতে|সবাই বক্তারা আসুন আমরা প্রত্যেকে নিজের সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জীবনের অধিকারী প্রতিদিন ভোরবেলা প্রাত্যাহিক শরীর চর্চায় সময় দিই| যাতে করে আমরা সুস্থতার সহ জীবন সংগ্রামের কাজ চালিয়ে যেতে পারি| প্রতিদিন ভোরের এই শরীরচর্চা আমাদের ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ সহায়তা করে এবং শরীরের যত্নে সহায়ক ভুমিকা রাখে|