রাউজানের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অদুদ স্মৃতি সংঘের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাতা সদস্যগণের সম্বর্ধনা অনুষ্ঠান-২০২৬ উপলক্ষে এক প্রস্তুতি সভা ১৫ জুন (সোমবার) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কাজী মুহাম্মদ মনসুর মাহমুদ এর সভাপতিত্বে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য সেকান্দর আলম চৌধূরী, কাজী মাহাবুবুল আলম, প্রাক্তন সহ-সভাপতি জামশেদুর আলম চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন সভাপতি কাজী মাঈনুদ্দিন, উপদেষ্টা ও আহ্বায়ক মুহাম্মদ আলী সিকদার, প্রাক্তন সভাপতি জানে আলম চৌধুরী, প্রাক্তন আহ্বায়ক ও সভাপতি মনিরুল হক চৌধুরী বাবু, সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












