রাউজানে অস্বচ্ছল পরিবারকে ঢেউটিন দিলেন আলী সুমন

শফিউল আলম, রাউজান: রাউজান পৌরসভায় এক অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের বসতঘর মেরামতের জন্য রাউজানের সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে ঢেউ টিন প্রদান করেছেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী সুমন।

রবিবার, ৭ জুন দুপুরে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়া পাড়া এলাকায় ওই পরিবারের ঘরে গিয়ে তিনি এই উপহার সামগ্রী পৌঁছে দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়া পাড়া এলাকার একটি পরিবার দীর্ঘদিন ধরে ভাঙা ঘরে জরাজীর্ণ অবস্থায় বসবাস করে আসছিল। বর্ষা মৌসুমের আগে ঘর মেরামতের সামর্থ্য ছিল না তাদের। বিষয়টি জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী সুমন। তিনি নিজে উপস্থিত থেকে পরিবারটির হাতে ঢেউটিন তুলে দেন। ঢেউটিন বিতরণকালে মোহাম্মদ আলী সুমন বলেন, “সামাজিক দায়বদ্ধতা এবং দলের মানবিক রাজনীতির অংশ হিসেবে আমি এই পরিবারের পাশে দাঁড়িয়েছি। সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের উচিত নিজ নিজ এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি পরিবারটির সামান্যতম উপকারে আসে, তবেই আমার চেষ্টা সার্থক হবে।” এ সময় উপস্থিত ছিলেন আবদুল হালিম সিকদার, মো. রিপন, ইয়াকুব উদ্দিন আরিফ প্রমুখ। আকস্মিক এই মানবিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগী পরিবারের সদস্যরা। তারা জানান, এই টিন পাওয়ায় এখন তারা মাথা গোঁজার ঠাঁইটুকু অন্তত সুরক্ষিত করতে পারবেন।