বাজেট বরাদ্দের পরই স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

খুব দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন। বাজেটে নির্বাচনের বরাদ্দ আসার পরই জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে, সেই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম জানান, লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে ওয়াসা, সুয়ারেজ লাইনগুলোকে দাশের কান্দি নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে এবং ৬ মাসের মধ্যে সোসাইটিগুলোকে সিটিপি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, গতকাল যে দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কিবরিয়াকে বরখাস্ত করা হয়েছে সে ব্যাপারেও বিভাগীয় ব্যাবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেঙ্গু লার্ভা হয় এমন জায়গা পরিস্কারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছিল, তা সোমবার শেষ হয়েছে।