দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ৮টা থেকে রোববার (৩১ মে) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এ সময়ের মধ্যে হামে আক্রান্ত কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩২৪ এবং হামে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৩ জন।
এ নিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে (১৫ মার্চ থেকে ৩১ মে) মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪৯৫ জনে। হামে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৯০।












