মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): তিন পার্বত্য জেলার মহিলা সংরক্ষিত আসনের মাননীয় এমপি অ্যাডভোকেট মাধবী মারমার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে কাপ্তাই উপজেলার সাংস্কৃতিক সংগঠন “কাপ্তাই সুরের ধারা পরিবার”।
শনিবার (২৩ মে) সকালে বান্দরবান জেলায় এমপির বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান সুরের ধারা পরিবারের সদস্যরা।

এসময় কাপ্তাই সুরের ধারা পরিবারের সভাপতি প্রদীপ মল্লিক, সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা, যুগ্ন সম্পাদক অর্ণব মল্লিক, অর্থ সম্পাদক জ্যাকলিন তনচংগ্যা, অভিভাবক প্রতিনিধি নুম্যাইচিং মারমা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে এমপির সাথে সুরের ধারা সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় তিনি উক্ত সংগঠনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন।












