ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে ২ দিন ধরে শামিন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

জানা গেছে, নিখোঁজ শামিন উপজেলার পোকখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম পোকখালী গ্রামের দিনমজুর জিল্লুর রহমানের কন্যা এবং নাইক্ষংদিয়া উম্মেহানি বালিকা মাদ্রাসার ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ মে সকাল সাড়ে ৮টার দিকে শামিন বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ রয়েছে। তার পরনে ছিল সাদা জামা ও লাল প্যান্ট। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তার গায়ের রং ফর্সা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়াধিন রয়েছে।

নিখোঁজ শামিনের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৮৮৩ ৩৫৩৩৪৪ (বাবা) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।