কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত একাধিক মামলার আসামি একব্যক্তিকে চট্টগ্রামের চান্দগাঁও থেকে আটক করেছে। আটক আসামির নাম আলুমং মারমা(৩৮)।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে চন্দ্রঘোনা থানার এসআই মোজাম্মেল, এসআই টিটু দাশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে থানার একাধিক মামলার আসামি সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আলুমং মারমাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
থানা সূত্র আরও জানায়, আটক আলুমং মারমার বিরোদ্ধে তিনটি মামলা রয়েছে। তিনি সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে পলাতক অবস্থায় ছিল। আলুমং মারমা চন্দ্রঘোনা থানাধীন ডলুছড়ি এলাকার বাসিন্দা।
চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ আসামি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামি আলুমং মারমাকে রোববার সকালে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।












