সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সেচ্ছাসেবী সংগঠন “আমরা গোমাতলীবাসী”র অন্যতম সদস্য, শাহ জব্বারিয়া মাদরাসার শিক্ষক জমির উদ্দীনের পিতা, পোকখালী ইউনিয়নের গোমাতলী বারআউলিয়াপাড়ার বাসিন্দা, বর্তমানে ঈদগাঁও নিবাসী হাজী আবু তাহের (৮৫) প্রকাশ আবু সারাং ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
১৫ মে (জুমাবার) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের গোমাতলীপাড়া গ্রামস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি গোমাতলী বারআউলিয়া গ্রামের মরহুম গোলাম সোবহানের পুত্র। মৃত্যুকালে ৪ ছেলে, ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী তিনি রেখে গেছেন।
শুক্রবার বাদে আছর ঈদগাঁও ইউনিয়নের গোমাতলীপাড়া মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযার নামাজ আদায় করা হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব, সেচ্ছাসেবী সংগঠন “আমরা গোমাতলীবাসী” ও শাহ জব্বারিয় মাদরাসার কর্মরত শিক্ষক নেতৃবৃন্দ।












