সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে: শিক্ষামন্ত্রী

সিলেবাস শেষ করে সঠিক সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অডিটোরিয়ামে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্যতা করা হচ্ছে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশনজট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

শিক্ষার্থীদের উদ্দেশে এহছানুল হক মিলন বলেন, আজকে তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিং আছে। সেখানে আলোচনা করব কিভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সিলেবাস শেষ করে, সময় নষ্ট না করে কীভাবে ঠিকমতো এগুতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন ১০ বছরের স্কুলিং যেন ১০ বছরই থাকে। কোন সেশনজট যেন না হয়, যেন পিছিয়ে না পড়।

এসময় তিনি শিক্ষার্থীদের স্বার্থে যা করা দরকার সব করার কথা জানান তিনি। তবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে বলে শিক্ষার্থীদের তাগিদ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, দেশের উৎপাদনশীল মানবসম্পদ তৈরিতে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার।

রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন বলেন, চুক্তির ফলে এই শিক্ষাপ্রতিষ্ঠান যে বিদ্যুৎ ব্যবহার করত সেটা থেকে ৩০-৩৫ শতাংশ হ্রাস পাবে। ওমেরা সোলার টেকসই উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করতে চায়। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এ সিস্টেম মডেল হতে পারে। ৬০০ ওয়াট বিদুৎ উৎপাদনের এই প্রকল্প অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে। যার সুবিধা পাবে শিক্ষার্থীরা।