চবি উপাচার্যের সঙ্গে সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে সোমবার (১১ মে) দুপুর ২টায় উপাচার্য দপ্তরে সাউথইস্ট ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান চবি শহীদ মিনার প্রাঙ্গণে সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় উপাচার্য। এসময় উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় উপাচার্য আগত অতিথিদের সাথে পরিচিত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে সাউথইস্ট ব্যাংকের সহযোগিতা কামনা করেন মাননীয় উপাচার্য। সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তাবৃন্দ মাননীয় উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন, সাউথইস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সেকান্দর-ই-আজম, হেড অব কার্ডস মো. আবদুস সবুর খান, জোনাল হেড মো. আব্দুল মান্নান এবং অন্যান্য শাখা প্রধানগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।