মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয় কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায় সমিতির সুফলভোগী সদস্যদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষতা উন্নয়ন (শাক সবজি চাষ) নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে এই প্রশিক্ষণ ১১ মে (সোমবার) বিকেল পর্যন্ত কাপ্তাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা সহকারী প্রকল্প পরিচালক মোঃ ফজলুর রহমানে আয়োজনে অনুষ্ঠিত হয়। সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের ৪ দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মাহফুজ আলম, সুশীল সমাজের ব্যাক্তিরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬০ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণে অংশ নেয়।












