মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর মাসিক সভা অনুষ্ঠিত

শফিউল আলম, রাউজান: মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর মাসিক সভা ও আগামী ১৬ মে শনিবার সংগঠনের সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।

১১ মে (সোমবার) বিকালে চট্টগ্রাম নগরীর হামজার বাগ হক ভান্ডারী দায়রা শাখার হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী চৌধুরী জসিম। সংগঠনের সদস্য মুক্তিযোদ্বা শামশুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী,শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট্রের সচিব এ ওয়াই, এম জাফর।

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ শেখ মুজিবুর রহমান বাবুল, ডাঃ সাইফুউদ্দিন মাহমুদ। সভার প্রথমে বিগত ত্রৈমাসিক সভার প্রস্তাব ও সিদ্বান্ত পাঠ করে শোনান মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য দিদারুল আলম, আগামী ১৬ মে সম্মেলনের আয়োজন বিষয়ে বক্তব্য রাখেন আশরাফ, ও মাকসুদর রহমান হাসনু। সভায় আরো বক্তব্য রাখেন শাহেদ আলী চৌধুরী, আবুল কালাম, হুমায়ুন কবির, মোরশেদ আমিন, কাজী মোঃ হারেস, এস এম মহিব উল্ল্রাহ, জসিম উদ্দিন , নাসির উদ্দিন, গোলাম কাদের, আবুল হাশেম, আলী আরবার দুলাল, ফজলুল হক. মোহাম্মদ আলী, আবু তাহের, সাংবাদিক শফিউল আলম, রেজাউল নুর সিদ্দিকি উজ্জল, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, নুরুল কবির নুরু,আবুল হাশেম ফকির, আশারফ উদ্দিন সিদ্দিকি, আলমগীর কবির, আজিজ ভান্ডারী, জয়নাল আবেদিন জুলু, মনজুরুল ইসলাম চৌধুরী । সভা শেষে মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাওলানা কাজী হাবিবুল হোসাইন মাইজভান্ডারী ।