মিরসরাইয়ে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার দুই, অটোরিক্সা জব্দ

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত ও মাদক কারবারিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কদমতলা এলাকার মৃত খুরশীদ আলমের ছেলে মো. কামাল (৩৪) ও জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহানগর এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে মো. মিজান (৩৫)। কামাল জোরারগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতি মামলার আসামী।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ‘শুক্রবার রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর বাজার থেকে মো. কামাল নামে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতির মামলা নং-০৩ রয়েছে। এছাড়া অপর একটি অভিযানে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জামালপুর কালিমন্দির এলাকা থেকে মো. মিজান নামে এক ব্যক্তিকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এসময় একটি নম্বর বিহীন ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’