চেরাগী পাহাড়ে কেএফসিতে হামলার ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় এলাকায় কেএফসিতে হামলার ঘটনায় জড়িত দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, মো. আবু কাউছার শুভ (১৯) ও মো. জুয়েল (১৯)।

শুক্রবার (৮ মে) কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, চেরাগী পাহাড় এলাকার কেএফসিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গত ৭ এপ্রিল চেরাগী পাহাড় এলাকায় কেএফসি আউটলেটে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।