প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে পিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করা হয়েছে|

০৭ মে (বৃহস্পতিবার) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির| বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী| পিইউডিএস-এর চিফ মডারেটর জনাব জুলিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির বলেন, পিইউডিএস-এর এই আয়োজন প্রথমবারের মতো বড় পরিসরে হচ্ছে| কিন্তু এটাই শেষ আয়োজন নয়| আমি চাই, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন হবে| তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও বিশ্ববিদ্যালয় নিয়ে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমি প্রিমিয়ার ইউনিভার্সিটি নিয়ে ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখি| আমার স্বপ্ন, এই বিশ্ববিদ্যালয় অনেকদূর এগিয়ে যাবে| এই অগ্রযাত্রায় পিইউডিএস-এর কর্মকাণ্ডগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস| তিনি শিক্ষার সঙ্গে কো-কারিকুলার এক্টিভিটিসের তাৎপর্য তুলে ধরেন|

রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, পিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ আয়োজন| ভবিষ্যতে এরকম বড় পরিসরের আয়োজন আরও অনেক হবে| তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির সকল একাডেমিক বিভাগের অংশগ্রহণ যেন এই আয়োজনে থাকে|

প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী এই প্রতিযোগিতাকে আরও সুন্দর ও প্রাঞ্জল করার আহ্বান জানান|

পিইউডিএস-এর চিফ মডারেটর জনাব জুলিয়া পারভীন সভাপতির বক্তব্যে বিতর্কচর্চাকে খুবই কষ্টসাধ্য ও বুদ্ধিভিত্তিক কাজ উল্লেখ করে বলেন, একদিন এই পিইউডিএস আন্তর্জাতিক মানের হবে|

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিইউডিএস-এর মডারেটর জনাব সঞ্জয় বিশ্বাস ও জনাব সাইফুদ্দিন মুন্না| পিইউডিএস এডহক কমিটির সদস্য ফজল আল মাহমুদ অয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য সিফাত নূর চৌধুরী, কাজী ফারদিন ও মোশাররফা পারভীন|

উল্লেখ্য, উদ্বোধনী দিনের বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫জন বিচারক অংশগ্রহণ করেন|