বাংলাদেশের বাজারে নতুন পেরোডুয়া আরুজ ২০২৬ ব্ল্যাক এডিশন

বাংলাদেশের অটোমোবাইল বাজারে নতুন মাত্রা যোগ করেছে মালয়েশিয়ার জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান Perodua।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে PHP Motors Limited-এর এক্সপেরিয়েন্স সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে নতুন মডেল ‘পেরোডুয়া আরুজ ২০২৬ ব্ল্যাক এডিশন’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার Mohammad Suhada Othman। এছাড়া PHP Motors Limited
-এর ব্যবস্থাপনা পরিচালক Mohammad Akhtar Parvez যৌথভাবে নতুন মডেলটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে মালয়েশিয়ান দূতাবাস ও পিএইচপি পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আয়োজনে নতুন ‘আরুজ ২০২৬ ব্ল্যাক এডিশন’-এর আধুনিক ডিজাইন ও উন্নত ফিচার তুলে ধরা হয়। এটি একটি প্রিমিয়াম ৭-সিটার এসইউভি, যেখানে স্টাইল ও ব্যবহারিক সুবিধার সমন্বয় করা হয়েছে। ব্ল্যাক এডিশনের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে গাঢ় কালো থিমের এক্সক্লুসিভ ডিজাইন, ইউনিক অ্যালয় হুইল, উন্নত প্রযুক্তি ও আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা।

অনুষ্ঠানে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান বলেন, বাংলাদেশে PHP Motors Limited
-এর সঙ্গে মালয়েশিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী Mahathir Mohamad-এর সময় থেকে দুই দেশের মধ্যে এ সহযোগিতা শুরু হয়। তিনি বলেন, বাংলাদেশের বাজারে পিএইচপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও মালয়েশিয়া সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

পিএইচপি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ বলেন, মালয়েশিয়ার জনপ্রিয় ব্র্যান্ড পেরোডুয়ার পরিসর বাংলাদেশে আরও বাড়ানো হচ্ছে। তিনি জানান, আরুজ মডেলে টয়োটার ডুয়েল ভিভিটিআই প্রযুক্তিসহ উন্নত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়া গাড়িটির যন্ত্রাংশ টয়োটার যন্ত্রাংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সহজেই বাজার থেকে সংগ্রহ করা যাবে।

তিনি আরও বলেন, ‘পেরোডুয়ার ফ্ল্যাগশিপ মডেল হচ্ছে আরুজ। বাংলাদেশের রাস্তার পরিস্থিতি বিবেচনায় গাড়িটি খুব ভালো পারফর্ম করবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতি লিটারে ১৭ থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া গেছে।’

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন গাড়ির চাবি হস্তান্তর করা হয়। ‘আরুজ ২০২৬ ব্ল্যাক এডিশন’-এর প্রথম ইউনিট গ্রহণ করেন ভ্যালুড ক্লায়েন্ট Abdul Kader Jilon। এছাড়া ‘পেরোডুয়া বেজা ২০২৬’-এর চাবি গ্রহণ করেন Jewel Rana।

আয়োজকরা জানান, আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের প্যাসেঞ্জার কার বাজারে পেরোডুয়ার অবস্থান আরও শক্তিশালী হবে।