মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কাল-বৈশাখী ঝড়ের আঘাতে গাছপড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে বাংলাদেশ জামেয়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার পক্ষ থেকে ঢেউটিন প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. হারুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কাপ্তাই উপজেলা শাখা’র সভাপতি মোহাম্মদ হানিফ, কাপ্তাই উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি মাওলানা আমির হোসাইন, তালিমুল কোরান নুরানি মাদ্রাসা পরিচালক মাওলানা আবদুল কুদ্দুস, শ্রমিক কল্যাণ ইউনিট সভাপতি শিহাব উদ্দিন, বাঁশ কেন্দ্র ইউনিটের সভাপতি আমির হোসেন সোহেল ও আহমদুল হক প্রমূখ। এসময় ক্ষতিগ্রস্ত পরিবার নতুন ঢেউটিন উপহার পেয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা জামাতের আমির মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমরা পূর্বেও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।












