‘প্রীতিলতার আদর্শকে ধারণ করতে প্রজন্মের কাছে তার ইতিহাস তুলে ধরতে হবে’

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় বৃটিশ বিরোধী আন্দোলনের শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ১১৬তম জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯১১ সালে ৫ মে উপজেলার ধলঘাট ইউনিয়ন তার জন্ম হয়। তার জন্ম দিন উপলক্ষে দিনটিকে স্মরণীয় রাখতে ৫ মে (মঙ্গলবার) প্রীতিলতা ট্রাষ্টের সাংস্কৃতিক ভবনে দুই অধিবেশনে অনুস্টিত হয় বিভিন্ন কর্মসুচি। ১ম অধিবেশন শুরু হয় সকাল ১০টা। এতে ছিল প্রীতিলতার আবহৃ মূতিতে পুষ্প্যমাল্য অর্পন, শ্রদ্বাজ্ঞাপণ, চক্ষু চিকিৎসা সেবা, মোমবাতি প্রজ্বলন, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রীতিলতা ট্রাষ্টের প্রতিষ্টাতা ও সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে ২য় অধিবেশন শুরু হয় বিকাল ৫টা।

২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ আলহাজ্ব এনামুল হক এনাম। তিনি বলেন, প্রীতিলতা শুধু একটি নাম নয়, তিনি বাঙালির আত্নত্যাগের এক সাহসী নারী। তার সাহসীকতায় বৃটিশদের বুকে কাঁপন ছড়িয়ে দিল। তার আদর্শকে ধারণ করতে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার ইতিহাস তুলে ধরতে হবে।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,শফিকুল ইসলাম চেয়ারম্যান, একেএম জসিম উদ্দিন, মইনুল ইসলাম ছোটন, লায়ন সন্তোষ নন্দী, রুবেল বড়ুয়া, ব্যবসায়ী শফিউল আলম বাদশা, তাপস কুমার দে ও ধলঘাট বিএনপির সভাপতি সোলাইমান বাদল। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, ধলঘাট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন। সংসদ এনামুল হক এনাম আজীবন সদস্য ফরমে স্বাক্ষর করে সদস্য পদ লাভ করেন।