সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ

সহকারী অ্যাটর্নি মো. তারিকুল ইসলাম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৫ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি বলেছেন, আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল। সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগআসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭ এ আমি সহ-সম্পাদক পদে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তাই সকালে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে পদত্যাগ করলাম।

আমার পদত্যাগপত্রটি গ্রহণ করতে মর্জি হয়।