বান্দরবানে আলীকদমে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

এ সময় বনবিভাগ, পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ইউবিএমে ২ লাখ, এবিএমকে ৩ লাখ ও এফবিএম ইটভাটাকে এক লাখ টাকাসহ ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে চার হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করে বনবিভাগ।
মনজুর আলম বলেন, ‘অবৈধ ইটভাটায় বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা প্রদান করা হয়েছে। যতক্ষন পর্যন্ত ইটভাটা বন্ধ হবে না ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে।’












