ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে নুরুল হক (৮০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় একটি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুল হক ওই এলাকারই বাসিন্দা ছিলেন।

​জানা গেছে, গভীর রাতে জাগিরপাড়া এলাকায় একটি বন্ধ দোকানের বাইরের সিলিংয়ের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধকে দেখতে পান পথচারীরা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঈদগাঁও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

​​খবর পেয়ে থানার এসআই আশরাফের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির করে।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন,​মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও এর নেপথ্যে কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।