প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে ২৬ এপ্রিল (রবিবার), সকাল ১০.৩০টায়|
প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ও আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগিতায় দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির| বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির| আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (কিউএ) জনাব তানজিনা আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির মেধাস্বত্বের তাৎপর্য তুলে ধরে বলেন, মেধাস্বত্ব অনেকসময় নকলের মাধ্যমে বেহাত হয়ে যায়, যা সত্যিই দুঃখজনক| তিনি বলেন, মেধাস্বত্ব সুরক্ষা আজকের জ্ঞানভিত্তিক বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়| একটি দেশের উদ্ভাবন, সৃজনশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির সাথে মেধাস্বত্বের সরাসরি সম্পর্ক রয়েছে|

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, মেধাস্বত্বের সঠিক ব্যবহার এবং সুরক্ষা একটি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| তিনি উল্লেখ করেন, বর্তমান যুগে আইডিয়া এবং ইনোভেশনই সবচেয়ে বড় সম্পদ| তাই শিক্ষার্থীদের উচিত তাদের সৃজনশীল কাজগুলোকে সুরক্ষিত করা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির পরিচালক ড. সাহীদ মো. আসিফ ইকবাল, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাস, গণিত বিভাগের চেয়ারম্যান জনাব হারাধন কুমার মহাজন, আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব গাজী শাহাদাৎ হোসেন, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর জনাব বদরুল হাসান আউয়াল, মার্কেটিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব সুলতানা রাজিয়া চৌধুরী, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব তাসনিম সুলতানা, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রাজীব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর ড. আহসান উদ্দিন ও লাইব্রেরিয়ান জনাব কাউসার আলম|
অনুষ্ঠানে ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’ প্রতিপাদ্যের আলোকে মেধাস্বত্বের গুরুত্ব তুলে ধরা হয় এবং সৃজনশীলতা ও উদ্ভাবনকে উৎসাহিত করার আহ্বান জানানো হয়|












