ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ‎ইসলামপুরে ৬ শিশু ধ’র্ষণের ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

‎‎মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, ‎গত ১৮ এপ্রিল দুপুরে শিশুটি গ্রামের একটি দোকানে যায়। সেদিন বিকেলে শিশুর কান্নার আওয়াজ শুনে সন্দেহ করেন, কিন্তু প্রথমে তা গুরুত্ব দেওয়া হয়নি। পরে কন্যা শিশুর অবস্থা গুরুতর হলে, পরিবার ও স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

‎‎এঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। তিনি বলেন, ঘটনার দিন মেয়েটি খুব আতঙ্কিত হয়ে কান্না করে, পরে তার শরীরে রক্তক্ষরণ দেখা গেলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

‎ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি, এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।