বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের একাডেমিক প্রোগ্রাম—ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বি.এ. (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব লজ (এলএল.বি. অনার্স), বি.এস.এস. (অনার্স) ইন ইকোনমিক্স এবং বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)—এর অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্তি উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে|
সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে দিনব্যাপী চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন| প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির|

রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে একমাত্র প্রিমিয়ার ইউনিভার্সিটিই বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে সর্বপ্রথম পাঁচটি স্নাতক পর্যায়ের একাডেমিক প্রোগ্রামের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ অর্জন করেছে| এটি প্রিমিয়ার ইউনিভার্সিটি ও চট্টগ্রামবাসীর জন্য অত্যন্ত গর্বের ও গৌরবের| তিনি আরও বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষকবৃন্দ এবং যুগোপযোগী পাঠ্যক্রমের প্রতিফলন| ভবিষ্যতে আন্তর্জাতিক মান বজায় রেখে আরও নতুন প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনের আওতায় আনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি| তিনি উল্লেখ করেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি অনেক পরিশ্রম ও সাধনার পরে পাঁচটি স্নাতক পর্যায়ের একাডেমিক প্রোগ্রামের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে| সুতরাং আজকে প্রিমিয়ার ইউনিভার্সিটির অত্যন্ত আনন্দের দিন| এই অ্যাক্রেডিটেশন সনদ পাওয়ার কারণে সংশ্লিষ্ট প্রোগ্রামগুলোর শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে তাদের পেশাগত ক্ষেত্রে উন্নত সুযোগ-সুবিধা পাবেন|
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, এই অ্যাক্রেডিটেশন অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই| তিনি বলেন, এই অ্যাক্রেডিটেশন শুধু একটি সনদ নয়, বরং এটি প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রমের গুণগত মানের ¯^ীকৃতি| তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় শুরু থেকেই শিক্ষার উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পাঠদান, গবেষণা ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে| তিনি আরও বলেন, অ্যাক্রেডিটেশন প্রাপ্তি শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের জন্য নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে এসেছে| এই অর্জন ধরে রাখতে এবং আরও এগিয়ে যেতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে| তিনি শিক্ষার্থীদেরকে দক্ষ, ˆনতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন|
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ˆবশি^ক পরিচিতি ও সুনাম অর্জনের জন্য এই অ্যাক্রেডিটেশন সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| শিক্ষকদেরকে এ-ব্যাপারটি শিক্ষার্থীসহ সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে| শিক্ষার্থীদেরও এ-ব্যাপারটি উপলব্ধি করতে হবে| তিনি আরও বলেন, অ্যাক্রেডিটেশন একটি দীর্ঘমেয়াদি ও কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার ফল| এই সাফল্য প্রমাণ করে যে, প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে| তিনি বলেন, ভবিষ্যতে গবেষণার পরিধি বৃদ্ধি, শিল্পখাতের সঙ্গে সংযোগ জোরদার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া হবে| তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এই অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান|
উল্লেখ্য, গত ১২ মার্চ ২০২৬, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক সভায় সনদগুলো বিতরণ করা হয়| প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষকদের সঙ্গে নিয়ে সনদগুলো গ্রহণ করেন| এছাড়া বিশ্ববিদ্যালয়ের বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের অনুকূলে একটি কনফিডেন্স সার্টিফিকেটও প্রদান করা হয়|
অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্বে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ, সিএসই বিভাগ, ইংরেজি বিভাগ, আইন বিভাগ, অর্থনীতি বিভাগ, ইইই বিভাগ, স্থাপত্য বিভাগ, গণিত বিভাগ, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগ, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগ, পাবলিক হেলথ বিভাগ, ইউটিএস কলেজ বাংলাদেশ, আমেরিকান কর্নার, আইকিউএসি, লাইব্রেরি, প্রক্টরিয়াল বডি অ্যান্ড কমপ্লেইন্ট কমিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, ইনস্টিটিউট রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস (আইআরপি), প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, ডিরেক্টরেট অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার, প্রিমিয়ার ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ ও ইনফরমেশন ডেস্ক প্রভৃতি স্টল স্থাপনের মাধ্যমে তাদের কার্যক্রম সবিস্তারে তুলে ধরে|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাননীয় সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, সহযোগী ডিন ও সহকারী ডিন, একাডেমিক বিভাগগুলোর চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সকল শিক্ষার্থী|
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়|












