ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: চলতি সালের এসএসসি/দাখিল পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এক মতবিনিময় সভা রবিবার (১৯ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ওডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ও কক্সবাজার-২ কেন্দ্রের কেন্দ্র সচিব খুরশীদুল জন্নাত। এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-২ এবং-৪ দাখিল পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-২ আয়োজিত মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন।

পরীক্ষা কক্ষে পর্যবেক্ষকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী।

এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-৪ এর কেন্দ্র সচিব শফিউল আলম, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, পালাকাটা গোলজার বেগম মডেল দাখিল মাদ্রাসার সহ- সুপার মাওলানা সৈয়দ নূর হেলালী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন সহকারি প্রধান শিক্ষক নুরুল আবছার।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ জালাল মুনির। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মাদ্রাসা সমূহের অধ্যক্ষ-সুপার এবং কর্মরত শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।