বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ইং তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষনা বাস্তবায়নের দাবীতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে “মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর অদ্য ১৫ এপ্রিল (বুধবার) বেলা ১১ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান” করা হয়|
স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম সিরাজীর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়| উক্ত স্মারকলিপি প্রদান ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, সেকান্দর হোসেন কাদেরী, কাজী জাকের হোসেন, আব্দুল মান্নান, শব্বির আহমদ, মুহাম্মদ ইব্রাহিম, মাওলানা আবুল হোসাইন, এটিএম নেছার উদ্দিন, হোসাইন আহমদ ও আমিনুর রশিদ রেজভী প্রমুখ|

বক্তারা বলেন- মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে আলিয়া মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর অনুমোদনের জন্য ১৯৭৮ অধ্যাদেশ ১৭(২) ধারা জারি করেন| সেই মোতাবেক ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি প্রদান করা হয়| এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সালে তৎকালীন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেজিষ্ট্রেশনপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০/- টাকা ভাতা প্রদান করেন| পরবর্তীতে ২০০১ সালে চার দলীয় ঐক্যজোট সরকার প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের বিনা মূল্যে সরকারি ভাবে পাঠ্যপুস্তক বিতরণ ও উপবৃত্তি চালু করেন| কিন্তু বিগত সরকার ২০১৩ সালে ২৬১৯৩ টি রেজিস্ট্রেশনকৃত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন অথচ ১টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ কিংবা এমপিওভুক্ত করার কোন উদ্যোগ গ্রহণ করেন নাই | বিগত সরকারের জাতীয়করণ কার্যক্রমে প্রাথমিক বিদ্যালয়সমূহ অন্তর্ভুক্ত হলেও দীর্ঘদিন যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহ অবহেলিত অবস্থায় রয়েছে| ফলে হাজার হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন এবং শিক্ষার্থীরাও আধুনিক ও ধর্মীয় শিক্ষা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে| অতীব পরিতাপের বিষয় যে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হওয়া সত্ত্বেও একটিও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এখনো এমপিওভুক্ত হয়নি| শিক্ষকদের নেই বেতন-ভাতা, নেই চাকরির নিরাপত্তা, নেই অন্যান্য আর্থিক সুবিধা| ফলে শিক্ষার মান উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং মেধাবী শিক্ষকগণ এই পেশায় আগ্রহ হারাচ্ছেন| ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ¯^তন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা প্রদান করা হলেও আজও তার বাস্তবায়নে কার্যকর হয়নি| ঘোষণার দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে| দাবীসমূহঃ ১| গত ২৮ জানুয়ারি ২০২৫ইং তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়ন | উল্লেখ্য যে, আগামী কর্মসূচী : আগামী ৩০/০৪/২০১৬ইং তারিখের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে আগামী ০৩/০৫/২০১৬ ইং তারিখ জাতীয় প্রেসক্লাবের সামনে সকল শিক্ষকদের নিয়ে মানববন্ধন, সমাবেশসহ লাগাতার অবস্থান কর্মসূচী পালন করা হবে|












