ঈদ উপহার বিতরণ

পটিয়ার গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

উক্ত আয়োজনে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ও শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এবং বায়েজিদ ফুড ইন্ডাস্ট্রিজের পরিচালক আবু ছালেহ্ মুহাম্মদ সাইফুদ্দিনের পক্ষ থেকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আজগর আলী, বিএনপি নেতা জসিম উদ্দীন, আব্দুল মাবুদ ও আব্দুল মান্নান।

এছাড়াও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোলাইমান, যুবদলের সদস্য মুহাম্মদ নুরুল আমিন জুয়েল, কুসুমপুরা ইউনিয়ন যুবদল নেতা মাহবুবুল আলম, মোঃ মোরশেদুল আলম, শিহাব, ফারুক চৌধুরী ও আরিফুল ইসলাম।

কুসুমপুরা ইউনিয়ন ছাত্রদল নেতা নুরুল হাকিম রোকন ও শহীদুল আলমসহ মেহের আটি ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দলের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।