শাহ আমানতে বুধবার ৮টি ফ্লাইট বাতিল


ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র যুদ্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১৮ মার্চ) ৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শাহ আমানত বিমানবন্দরে এ পর্যন্ত ১৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যের ২টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার শারজাহর ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।

বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ৯টি অ্যারাইভাল ফ্লাইট ও ৫টি ডিপার্চার ফ্লাইট আজ সচল ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।