শফিউল আলম, রাউজান: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কর্ণফুলী নদীর তীরে নোয়াপাড়া ইউনিয়নের দুল্ল্রাপাড়া, কচুখাইন, ছায়ারচর, বাগোয়ান ইউনিয়নের পাচখাইন, ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া পূর্ব ডাবুয়া, রোয়াইঙ্গা বিল, কেউকদাইর, চিকদাইর ইউনিয়নের সন্দ্বীপ পাড়া, পাঠান পাড়া, দক্ষিন সর্তা, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, বিনাজুরী ইউনিয়নের ইদিলপুর, পশ্চিম বিনাজুরী, রাউজান পৌরসভার সুলতানপুর কাজী পাড়া, পশ্চিম সুলতানপুর, পূর্ব গহিরা, শরীফ পাড়া, ঢেউয়া পাড়া, পূর্ব রাউজান, রাউজান ইউনিয়নের পূর্ব রাউজান খলিলাবাদ, কেউটিয়া, কদলপুর ইউনিয়নের শমশের পাড়া, জয়নগর এলাকার ফসলী জমিতে এবার শুস্ত মৌসুমে তরমুজ ও বাঙ্গি ক্ষেতের চাষাবাদ করে কৃষকরা।
তরমুজ ও বাঙ্গির ফলন ও ভাল হয়েছে । প্রতিদিন ক্ষেত থেকে তরমুজ ও বাঙ্গী তুলে হাট বাজার ও মৌসুমী ফল ব্যবসায়ীদের কাছে বিক্রয় করছে কৃষকরা। রাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ডের সরতের দোকান এলাকায় বিশাল তরমুজ ও বাঙ্গি বিক্রয়ের হাট বসে। সরতের দোকান সহ রাউজানের হাট বাজারে তরমুজ ও বাঙ্গি বিক্রয় করছে কৃষকরা। কৃষকের কাছ থেকে তরমুজ ও বাঙ্গি ক্রয় করে পিকআপ সিএনজি অটোরিক্সায় ভর্তি করে ব্যবসায়ীরা চট্টগ্রাম নগরী সহ জেলার বিভিন্ন এলাকার হাট বাজারে বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছে প্রতিদি প্রতি ১০০ পিস তরমুজ ২০ হাজার টাকা থেকে ২২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাঝারি আকারের ১০০ পিস বাঙ্গির দাম সাড়ে ১০ থেকে ১২ হাজার টাকা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাউজানের পাঁচটি ইউনিয়নে ও কর্ণফূলী নদীর চর নোয়াপাড়া ইউনিয়নের দুল্লা পাড়ায় এবার প্রায় ৩০ হেক্টর জমিতে তরমুজ ও বাঙ্গির আবাদ হয়েছে। রমজান মাসে ভালোই দাম পেয়েছেন তারা। ‘তিনি জানান, চলতি বছর প্রায় তিন একর জমিতে তরমুজ ও বাঙ্গি চাষ করেছিলেন। বাঙ্গির আবাদ ভালো হয়েছে। শুধু বাঙ্গি থেকেই প্রায় দুই লাখ টাকার মুনাফা করতে পারবে বলে আশা করছেন।আরেক কৃষক আবদুল মোনাফ বলেন, ‘চলতি বছর দুই একর জমিতে বাঙ্গি ও এক একর জমিতে তরমুজের আবাদ করেছি। বাঙ্গি বিক্রয় করলেও তরমুজ এখন ও পরিপক্ষ হয়নি। আমাদের উৎপাদিত বাঙ্গি-তরমুজ প্রতিদিনই ঢাকা, সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যাচ্ছে।
রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, এবার রাউজানে ৩০ হেক্টর জমিতে তরমুজ ও বাঙ্গী ক্ষেতের চাষাবাদ করেছে কৃষকরা। তার মধ্যে ১৮ হেক্টর তরমুজ ক্ষেত, ১২ হেক্টর বাঙ্গি ক্ষেতের চাষাবাদ। এবার নোয়াপাড়া ইউনিয়নের দুল্ল্যাপাড়ায় কর্ণফূলী নদীর তীরে ফসলী জমিতে তরমুজ ক্ষেতের চাষাবাদ হয়েছে বেশী ।












