চট্টগ্রাম YRC Girls-এর আয়োজনে নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রামে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম YRC Girls।

রবিবার (৮ মার্চ) নগরীর সিআরবি ও কাজীর দেউড়ি এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে দিনটির সূচনা করেন সংগঠনটির ফিমেল বাইকাররা।

মানবিক এই কার্যক্রম শেষে কাজীর দেউড়ি এলাকায় ইফতার করেন এবং কেক কাটার মধ্য দিয়ে ২০২৬ সালের নারী দিবস উদযাপন করেন। আয়োজনটি ছিল বন্ধুত্ব, সহমর্মিতা এবং নারী শক্তির এক অনন্য প্রকাশ।

এ সময় উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব চট্টগ্রামের প্রধান তানভীর হাসান বিপ্লব, আর.এস.এম নাজিম উদ্দীন, ইঞ্জিনিয়ার সজীব সারোয়ার, সিনিয়র টেরিটোরি ম্যানেজার শাহরিয়ার আহমেদ, ইয়ামাহা টেরিটোরি অফিসার সাদমান মজুমদার এবং ফিমেল রাইডার সিংচিং মারমা ইতি সহ চট্টগ্রামের সম্মানিত ফিমেল বাইকারবৃন্দ।

উপস্থিত অনেকেই মনে করেন, চট্টগ্রামের ফিমেল বাইকারদের এই ব্যতিক্রমী উদ্যোগ মানবিকতা, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ফলে ২০২৬ সালের নারী দিবসটি তাদের জন্য হয়ে উঠেছে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়।