ঈদগাঁওয়ে ৫ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে চা দোকানে বসে জুয়া খেলার অভিযোগে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) ভোর রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা এলাকা থেকে থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা বহলেন, ইউনিয়নের দরগাহপাড়া এলাকার নুরুল কবীরের ছেলে মফিজুর রজমান, মনির আহমদের ছেলে সোহেল, মোক্তার আহমদের ছেলে ইব্রাহিম, জাগিরপাড়া এলাকার শফিউল আলমের ছেলে মুসা আলম ও খোরশেদ আলমের ছেলে মিজানুর রহমান।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ভাদিতলা এলাকার একটি চা দোকানে বসে তাঁরা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছিল। টহলরত পুলিশ তাঁদের আটক করে। একইদিন দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।